পারমানবিক ভর কী what is paromanobik vor

  পারমানবিক ভর কী  তার উত্তর নিচে দেওয়া 

পারমাণবিক ভর হলো কোন মৌলিক পদার্থের একটি পরমাণুর ভর। পারমাণবিক ভরকে অনেকসময় একীভূত পারমাণবিক ভর একক হিসেবেও প্রকাশ করা হয়। পদার্থের অণুর ক্ষেত্রও একই রকম সংজ্ঞা প্রদান করা যায়। তখন এটিকে আণবিক ভর নামে ডাকা হয়। কোন পদার্থের আণবিক ভর এর পরমাণুগুলোর পারমাণবিক ভর থেকে বের করা যায়। কোন পদার্থের একটি অনুতে অবস্থিত প্রতিটি পরমাণুর পারমাণবিক ভরকে ঐ অণুর রাসায়নিক সংকেতে নির্দেশিত পরমাণুগুলোর স্ব স্ব অনুপাত দ্বারা গুণ করে গুণফলগুলোকে যোগ করলে ঐ অণুর আণবিক ভর পাওয়া যায়।


Stylised atom with three Bohr model orbits and stylised nucleus.svg

পারমাণবিক ভর কাকে বলে?

সম্পাদনা

কার্বন-১২ আইসোটোপ এর একটি পরমাণুর ভর কে ১২ একক ধরে অন্যান্য মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা হয়। কোন মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী,সে সংখ্যাকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর (বা সংক্ষেপে পারমাণবিক ভর) বলা হয়।




Comments